আপডেট : ১৬ October ২০২১
ময়মনসিংহের ভালুকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে গতকাল শুক্রবার বিকালে ১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে সিডস্টোর বাটাজোর রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। পরে স্বাস্থ্যবিধি মেনে ইদ্রিস আলী মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,ভালুকা উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক উমর হায়াৎ খান নঈম। এ সময় উপস্থিত ছিলেন হবিরবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু, ভালুকা উপজেলা যুব মহিলালীগ সম্পাদক ও হবিরবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী রহিমা আফরোজ শেফালী, হবিরবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার, মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন খান, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া, ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন, আবু সাঈদ, মিনার হোসেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১