বাংলাদেশের খবর

আপডেট : ১৬ October ২০২১

ফুলবাড়ীতে সেনাবাহিনীর মানবিক সহায়তা


দিনাজপুরের ফুলবাড়ীতে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর অঞ্চলের উদ্যোগে আজ শনিবার সকাল ১০ টায় ফুলবাড়ী উপজেলার ৫০ জন দুস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত দুস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে মানবিক সহায়তার ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী তুলেন দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন, খোলাহাটি ক্যান্টরম্যান্ট ২০ বীর মেজর মো. নুরুজ্জামান, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক দেশ মা পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।

শেষে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর সদস্যরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১