আপডেট : ১৫ October ২০২১
ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের ঈশ্বরগ্রামের বসত ঘরের মাঝখানের মাটি খুড়ে আব্দুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে লাশ উদ্ধারের পর শুক্রবার সকালে বাবু (১৮) নামের একজনকে আটক করেছে মুক্তাগাছা থানা পুলিশ। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মুক্তাগাছা থানার ওসি মাহমুদ হাসান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত আব্দুর রশিদের মেয়ের ছেলে বাবুকে আটক করা হয়েছে। বাবু অধিকাংশ সময় তার নানার সঙ্গেই থাকতেন। গত ১০ অক্টোবর দুপুরে চোখের চিকিৎসা করানোর কথা বলে ঘরে তালা দিয়ে বাড়ি থেকে বের হন আব্দুর রশীদ। পরে আর বাড়ি ফিরেননি তিনি। পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেছেন। গত ১৪ অক্টোবর বৃহস্পতিবার রাতে পরিবারের একজন তালা দেওয়া ঘর থেকে থালা আনতে যান। তখন তালাটি ভেঙে ঘরে প্রবেশ করতেই লাশের গন্ধ পান। তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘরের মাঝখানের মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১