আপডেট : ১১ October ২০২১
পদ্মা নদীতে পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাট এর সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ। শিমুলিয়া ঘাট এর সহকারী ব্যবস্থাপক বাণিজ্য ফয়সাল আহমেদ বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতও বৃদ্ধি পেয়েছে। দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া ঘাট হতে সকল ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘাটে যে গাড়িগুলো ছিল সেগুলোকে বিকল্প ঘাট পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে বলা হয়েছে। নদীতে স্রোত না কমা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বলেন, সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ৫টি ফেরি চলাচল করেছিল। তবে স্রোতের বেগ বৃদ্ধি পাওয়া দুর্ঘটনা এড়াতে দুপুর সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অপেক্ষায় থাকা যানবাহনের চালকদের উদ্দেশ্যে মাইকিং করা হয়েছে। জরুরি প্রয়োজনে তাদের বিকল্প নৌরুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। স্রোতের বেগ না কমলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১