বাংলাদেশের খবর

আপডেট : ০৮ October ২০২১

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত


চট্টগ্রাম-সিলেট-ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই তিন বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মনিওয়া শহর থেকে ৪৬ কিলোমিটার পূর্ব দক্ষিণ-পূর্ব দিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। উৎপত্তিস্থলের ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১১৪ কিলোমিটার। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৭৭ কিলোমিটার। 

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারে হওয়ায় চট্টগ্রাম ও কক্সবাজারে এ কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, সিলেটে কম্পন অনুভূত হলেও কোনো ক্ষয়ক্ষিতর খবর পাওয়া যায়নি। সিলেটকে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বারবারই বলে আসছেন বিশেষজ্ঞেরা। সক্রিয় চ্যুতির কারণে এখানে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি সিলেটে বেশ কয়েকটি ছোট ছোট ভূমিকম্পের ঘটনা ঘটেছে।

এর আগে গত ৭ জুন এক মিনিটের ব্যবধানে সিলেটে দুই দফায় ভূমিকম্প হয়। তার আগে গত ৩০ ও ৩১ মে পাঁচ দফা কেঁপে ওঠে সিলেট।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১