আপডেট : ০৭ October ২০২১
কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকায় এক হামলায় ২ নারী সহ ৪ জন মারাত্মক আহত হয়েছে। জানা গেছে গত বুধবার দুপুরের দিকে শিয়ালকাঠি এলাকায় বাগানের সুপারি পারা নিয়ে ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তদের হামলায় শিয়ালকাঠি গ্রামের আল আমীনের স্ত্রী রাবেয়া বেগম (২৫), আলিম মিয়ার স্ত্রী ফাতেমা পারভীন (৩৮), আদম আলীর ছেলে শহিদ (৩২), ও তার ছেলে শাহীন (৮)। এদের মধ্যে নারী দুই জনকে গুরুতর আহত অবস্থায় কাউখালী হাসপাতালে ভর্তি করা হয়। বাকী দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১