আপডেট : ০৭ October ২০২১
সিরাজগঞ্জের সলঙ্গায় পিতলের মুর্তিসহ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যাত্রীবাহি বাসে অভিযান পরিচালনা করে দুইটি পিতলের মূর্তিসহ দুই জনকে আটক করা হয়। পরে তাদের তথ্য মতে নাটোরের সিংড়া এলাকায় অভিযান পরিচালনা করে আরো তিনটি মূর্তিসহ দুই জনকে আটক করে থানা পুলিশ। আটককৃতরা হলো,গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পারসধাইল গ্রামের জালাল উদ্দিনের ছেলে আজাদ মিয়া (৩০), মানিকগঞ্জের সিংরাইল থানার কামুরা গ্রামের মৃত ইব্রাহিম মোল্লার ছেলে আজাহার আলী (৪৭), নাটোরের সিংড়া উপজেলার পিতালসুন্দরী পাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মকুল (৩৬) ও একই উপজেলার গিরবতি আবাসনের মৃত সভাব আলীর ছেলে আব্দুল লতিফ (৩৮)। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, থানার পুলিশ পরির্দক জাকেরিয়া ও উপ-পরিদর্শক শেখ সজিবের নেতৃত্বে থানার হাটিকুরুল ও নাটোরের সিংড়া থেকে প্রতারক চক্রের ৪ সদস্যসহ ৫ টি পিতলের মূর্তিসহ আটক করা হয়। এসময় মৃর্তি ক্রয় বিক্রয়ের ৫৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। থানায় মামলা দায়ের হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১