আপডেট : ০৫ October ২০২১
গাজীপুরের শ্রীপুরে সন্ধান পাওয়া খর্বাকায় গরু টুনটুনিকে দেখে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান পলাশ সঙ্গে ছিলেন। মঙ্গলবার সকালে গোসিঙ্গা ইউনিয়নের হায়াতখার চালা আড়ালিয়া গ্রামের কৃষক আবুল কাশেমের বাড়িতে যান তাঁরা। পরে সেই ছোট গরুটি সম্পর্কে বিস্তারিত জানেন কর্মকর্তারা । খবর পেয়ে স্থানীয় অনেক মানুষ গরুটি দেখতে ছুটে আসে। গিনেজ বুকে নাম লেখানো সাভারের আশুলিয়ার গরু রানী মারা যাবার পর এই মুর্হুতে জীবিত সবচেয়ে ছোট গরু টুনটুনি- এমনটাই ধারণা কর্মকর্তারা। গরুর মালিক কৃষক আবুল কাশেম জানান, তার ছোট বড় সাতটি গরু রয়েছে। তার মধ্যে তিনটি গাভী গরু রয়েছে আর চারটি ষাঁড়। গাভী তিনটির মধ্যে একটি গাভী বেশ বয়স্ক হয়ে পড়েছে । সে গাভীটি আটটি বাচ্চার জন্ম দিয়েছে। গত বছর সে গাভীটি হিটে (গর্ভ ধারনের সময়) আসলে ষাঁড়ের মাধ্যমে বীজ দেওয়া হয়। পরে গত বছরে জন্ম হয়। সে সময় মা গাভীটি খুবই ছোট আকারের একটি বাচ্চা প্রসব করে। যা দেখতে খুবই হয়েছে খরগোশের বাচ্চার মতো। জন্মের সময় বাছুরের লিঙ্গ নির্ণয় করা যায়নি। কদিন পর সেটি একটি বকনা (মাদি) বাছুর তা চোখে পড়ে। শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান পলাশ জানান, খবর পেয়ে সে খর্বাকৃতির গরুটি দেখতে গিয়েছিলাম। আসলেই বিস্ময় দেখতে দারুন। আশা করি, এটি রের্কড করতে পারে গিনেজ বুক অব ওয়ার্ল্ডে। আপনার মাধ্যমে শুনলাম। যাচাই বাছাই করে যদি নিশ্চিত হওয়া যায় যে বিশ্বের সবচেয়ে ছোট গরু এটি তবে গিনেজ বুক অব ওয়াল্ডের স্বীকৃতির জন্য আবেদন করবো। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ছোট আকারের গরুটি দেখতে গিয়েছিলাম। খুবই ছোট সে গরুটি। ওজনও খুব কম। প্রাণী সম্পদ বিভাগের দায়িত্বশীল কর্তৃপক্ষ এটি নিয়ে কাজ করতে পারে। আমরাও কৃষক পরিবারকে সর্বাত্বক সহযোগিতা করবো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১