আপডেট : ০৫ October ২০২১
পাইলট প্রকল্পের অংশ হিসেবে আগামী ৯ ও ১০ অক্টোবর আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের ২৫ বছরের ঊর্ধ্বের শত ভাগ মানুষ করোনার টিকা পাবেন। আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল এ কথা জানিয়েছেন। টিকাদান উপলক্ষে আয়োজিত এক প্রস্ততি সভায় তিনি এ কথা জানান। ইউনিয়নের আলেকজান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের হল রুমে এ সভার আয়োজন করা হয়। দুর্গাপুর ইউনিয়নের পরিষদের আয়োজনে এ সভায় উপজেলা চেয়ারম্যান আমিনুল টুটুল বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে দুর্গাপুর উত্তর ইউনিয়নের জনগণ করোনার টিকা গ্রহণে অগ্রাধিকার পাচ্ছেন। ইউনিয়নের ২৫ বছর বয়সের উর্দ্ধে সবাইকে এবং ১৮ বছরের ঊর্ধ্বে সব শিক্ষার্থীদের আগামী ৯ ও ১০ অক্টোবর দুর্গাপুর দিঘির পাড়ের মাঠে এ টিকা দেওয়া হবে। দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আব্দুল খালেক ভূঁইয়া,হুমায়ুন কবির প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১