বাংলাদেশের খবর

আপডেট : ০৫ October ২০২১

মির্জাপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময়


হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর থানার আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে থানা মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মির্জাপুর শাখার সভাপতি সরকার হিতেশ চন্দ্র পুলক, সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শংকর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম শিপলু, থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন (বিপিএম), বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ মির্জাপুর শাখার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি সাংবাদিক নিরঞ্জন পাল, পল্লী বিদ্যুত মির্জাপুর জোনালের মহাব্যবস্থাপক জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন, মির্জাপুর উপজেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য স্বপন কুমার মন্ডল।

আলোচনা শেষে পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সম্পাদকসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা মতবিনিময় করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১