আপডেট : ০৪ October ২০২১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-সুলতানপুর সড়কে বরযাত্রী বাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। সোমবার আখাউড়ার সড়কের সদর উপজেলার কোড্ডা রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সকলেই শঙ্কামুক্ত বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে দিগন্ত পরিবহন নামে একটি লোকাল বাস বিয়ের বরযাত্রী নিয়ে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজিরবাজার এলাকার দিকে আসছিলেন। পথে সুলতানপুর-আখাউড়া সড়কের কোড্ডা রেলক্রসিং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের অন্ত:ত ১৫ জন যাত্রী কমবেশী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সকালে দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের কারো অবস্থা গুরুতর নয় বলে নিশ্চিত করেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১