আপডেট : ০৪ October ২০২১
নিজস্ব লাগেজ ছাড়া অন্য কারো কিছু বহন করা থেকে বিরত থাকার জন্য যাত্রীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। আজ সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবার মান উন্নত করনের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সম্প্রতি কিছু যাত্রীদের ব্যাগ তল্লাশি করে মাদকদ্রব্য পাওয়া যাওয়ার পর জিজ্ঞাসাবাদে তারা বলছেন মাদকদ্রব্যটি তাদের লাগেজে দিয়ে দেয়া হয়েছে। এসকল কথা গ্রহনযোগ্য নয়। এছাড়াও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে নিয়ম-কানুন রয়েছে তা যাত্রীদের মেনে চলার আহ্বান জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১