আপডেট : ০৪ October ২০২১
রাঙ্গুনিয়া কিছুদিন না যেতেই আবারো ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে রতন দাস (৫০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন আরো ৩ জন। আজ সোমবার (৪ অক্টোবর) সকাল ৬.৩০ মিনিটে রাঙ্গুনিয়া উপজেলা চন্দ্রঘোনা কাপ্তাই রাস্তার শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্ক এর দক্ষিণে সেগুন বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন দাস(৫০) চন্দ্রঘোনা ইউনিয়নের চৌধুরী গোট্টা এলাকার সুধীর দাসের ছেলে। সিএনজির চালক-সহ আহত ৩ জনের নাম এখনো জানা যায়নি। উপজেলা ফায়ারসার্ভিস স্টেশনের টিম লিডার মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, আমরা সকালে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের সংবাদ পাওয়া মাত্র উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায়। সেখানে সংঘর্ষে রতন দাস(৫০)নামের একজনের মৃত্যু হয়েছে এবং আমরা জানতে পারি সেখানে সিএনজি চালক-সহ আহত হয়েছে আরো তিন জন, তাঁদেরকে আমরা ঘটনাস্থলে যাওয়ার পূর্বে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের নাম এখনো জানা যায়নি। এদিকে সংঘর্ষে সংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন থানায় নিয়ে যায় আর ট্রাক ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১