বাংলাদেশের খবর

আপডেট : ০৪ October ২০২১

কিউকমের সিইও রিপন মিয়া গ্রেপ্তার


প্রতারণার অভিযোগে ই-কমার্সের সাইট কিউকম- এর সিইও রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ সোমবার (৪ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির মিডিয়ার পক্ষ থেকে বলা হয়, দুপুর ১২টায় রাজধানীর মিন্টু রোডের মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১