বাংলাদেশের খবর

আপডেট : ২৮ September ২০২১

মৃত্যুর পর বিশ্বরেকর্ড গড়লো সাভারের সেই রানি


আলোচিত সেই বামন গরু ‘রানি’ স্থান করে নিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে। গত ২ জুলাই গিনেস বুক অফ ওয়ার্ল্ডের কাছে শিকড় এগ্রো কর্তৃপক্ষ রানিকে বিশ্বের সবচেয়ে ছোট গরু দাবি করে আবেদনের করে। কিন্তু গত ১৯ আগস্ট অসুস্থ হয়ে মারা যায় রানি। মৃত্যুর পর বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি পেয়েছে রানি।

মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়ায় চারিগ্রাম এলাকার শেকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মো. সেলিম এ তথ্য নিশ্চিত করেন। এই খামারেই বেড়ে ওঠে গরুটি। এর আগে সোমবার বিকেল ৪টার দিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাকে ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানান তিনি।

শেকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মো. সেলিম বলেন, সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড কর্তৃপক্ষ রানির গিনেস বুকে স্থান পাওয়ার সংবাদ নিশ্চিত করে ই-মেইল পাঠিয়েছে। ৩ দিন আগে রানিকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি দিয়েছে তারা।

তিনি আরো বলেন, তাদের (গিনেস বুক কর্তৃপক্ষ) কাছে আমরা রানির পোস্টমর্টেম রিপোর্ট পাঠিয়েছিলাম। ওরা মূলত দেখেছে, আমরা হরমোন জাতীয় ইনজেকশন পুশ করে রানিকে বামন করেছিলাম কি না? কিন্তু প্রতিবেদনে এ ধরনের কোনো কিছুই তারা পায়নি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১