আপডেট : ২৭ September ২০২১
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অতর্কিত হামলা চালিয়ে আব্দুল মালেক (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ২নং দোয়ানী গ্রামে ওই কৃষকের বাড়ির সামনেই এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক ওই গ্রামের বারেক আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে বাড়ির সামনে একটি খোলা ঘরে বসে ছিল আব্দুল মালেক। এসময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে ঘটনা স্থালেই সে মারা যান। পরে পরিবারের লোকজন তার খোঁজে বাড়ির বাইরে বের হয়ে তার রক্তাক্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত আব্দুল মালেক একজন কৃষক ও দুই ছেলে এক মেয়ের জনক। পরিবার সূ্ত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সাথে জায়গা জমি নিয়ে আদালতে মামলা চলে আসছে। সেই জের থেকে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্বসহ তদন্ত করা হচ্ছে। খুব দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা হবে বলেও তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১