আপডেট : ২৬ September ২০২১
সাতক্ষীরার দেবহাটায় দশম শ্রেণির ছাত্রী পূর্ণিমা দাসকে (১৬) এসএসএম করে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ ও পরে শ্বাসরোধ করে হত্যা মামলার প্রেমিক আসামি পার্থ মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানের নেতৃত্বে সদর উপজেলার কাথন্ডা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, শুক্রবার রাতে নিহত পূর্ণিমা দাসের বাবা টিকেট গ্রামের শান্তি দাস বাদী হয়ে পূর্ণিমার প্রেমিক একই এলাকার শিবপদ মণ্ডলের ছেলে ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী পার্থ মণ্ডলকে একমাত্র আসামি করে দেবহাটা থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-১১। চাঞ্চল্যকর এ মামলার একমাত্র আসামি পার্থ মণ্ডলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবহাটা থানার ওসি (চলতি দায়িত্ব) ফরিদ আহমেদ। যার ক্ষুদে বার্তায় দেখা যায়, নিখোঁজের আগ মুহূর্তে পূর্ণিমাকে ওই পরিত্যক্ত বাড়ির কাছাকাছি যাওয়ার জন্য এসএমএস করেছিল তার প্রেমিক পার্থ মণ্ডল। পরিবারের সদস্যদের নজর এড়িয়ে পূর্ণিমা ওই মোবাইল ফোনটি গোপনে ব্যবহার এবং পার্থ মণ্ডলের সঙ্গে যোগাযোগ রক্ষা করতো বলে প্রাথমিকভাবে ধারণা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে উদ্ধারকৃত মোবাইলের কললিস্ট অ্যানালাইসিসসহ তাতে পাওয়া প্রেমিক পার্থ মণ্ডলের নাম্বার ট্র্যাকিংয়ের মাধ্যমে চাঞ্চল্যকর এ ঘটনার প্রাথমিক তদন্তসহ পার্থ মণ্ডলকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। মরদেহটি উদ্ধারকালে নিহত পূর্ণিমার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে যৌন নির্যাতন এবং গলায় শ্বাসরোধের সুস্পষ্ট চিহ্নও দেখা যায়। যা থেকে পূর্ণিমাকে ধর্ষণ ও পরে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশে বের হয়ে রাতভর নিখোঁজ ছিল উপজেলার টিকেট গ্রামের শান্তি দাসের মেয়ে গাভা একেএম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পূর্ণিমা দাস। পরদিন শুক্রবার সকালে একই এলাকার তারক মণ্ডলের পরিত্যক্ত বাড়ির সবজি বাগান থেকে পূর্ণিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের কিছুটা দূরে পড়ে থাকা ভিকটিমের বই-খাতা, জুতা ও গোপনে ব্যবহার করা পূর্ণিমার একটি মোবাইল ফোনও আলামত হিসেবে উদ্ধার করে পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১