আপডেট : ২০ September ২০২১
কর্তব্যে অবহেলা ও অনিয়ম দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ওসিসহ ৪ জনকে জরুরীভাবে প্রত্যাহার করা হয়েছে। বগুড়া হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মুন্সী শাহাব উদ্দিন বলেন, প্রশাসনিক কারনে তাদের কর্মস্থল থেকে প্রত্যাহার করে এনে বগুড়া হাইওয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহার হওয়া ব্যক্তিরা হলেন, হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী, এস,আই জাহিদুল ইসলাম, কনস্টেবল আজম ও রুহুল আমিন (বেতার)। ওসি শাহজাহান আলী চলতি বছরের ১০ ফেব্রুয়ারী হাটিকুমরুল হাইওয়ে থানায় যোগদান করেন। কর্তব্যে অবহেলা, অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই ১৭ সেপ্টেম্বর তাকে প্রত্যাহার করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১