বাংলাদেশের খবর

আপডেট : ২০ September ২০২১

শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু


যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মফিজুর ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

গতকাল রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত মফিজুর গোড়পাড়া কলোনীপাড়া গ্রামের ময়ূর ইসলামের ছেলে।

জানা যায়, রোববার রাতে গোড়পাড়া বাজারে মফিজুল ইসলাম তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের লাইন না থাকায় লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

গোড়পাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ডায়মন্ড মোড়ল বলেন, নিহত মফিজুর ইসলাম সৎ ব্যবসায়ী ছিলেন। তিনি সততার সাথে দীর্ঘদিন ব্যবসা করে আসছিলেন। রাতে জানতে পারি দোকানে বিদ্যুতের লাইন সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যু হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১