বাংলাদেশের খবর

আপডেট : ১৯ September ২০২১

বান্দরবানে পর্যটকবাহী গাড়িতে হামলা, আহত ২


বান্দরবান সদর উপজেলার ২নং কুহালংয়ের জাহাঙ্গীর বাগ এলাকায় পর্যটকবাহী জিপে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে দুই জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রাঙামাটি জেলার রাজস্থলী থেকে ১৬ জনের একটি পর্যটকবাহী দল ১৮ সেপ্টেম্বর বান্দরবানের রুমা উপজেলার বগালেক ঘুরতে যায়। সারাদিন বগালেক এলাকায় ঘুরে বিকেলে তারা বান্দরবান সদর হয়ে রাজস্থলী ফিরে যাওয়ার পথে বিকেল ৫টার দিকে বান্দরবানের কুহালং ইউনিয়নের গলাচিপা এলাকায় পৌঁছালে কয়েকজন সন্ত্রাসী তাদের গাড়ীকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে কেউ গুরুতর  হতাহত না হলেও গাড়ীর চাকায় গুলি লেগে গাড়ীটি খাদে পড়ে যায়।এ সময় গাড়ীতে থাকা ২জন যাত্রী আহত হন।পরে তাদের উদ্ধার করে রাজস্থলী নিয়ে যাওয়া হয়। 

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো.শহিদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। সন্ত্রাসীদের কোন একটি দল এই ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনার পর এখনও কেউ কোন অভিযোগ দায়ের করেনি। আহত ও গাড়ীতে থাকা অন্যান্যদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১