বাংলাদেশের খবর

আপডেট : ১৬ September ২০২১

রামেক করোনা ইউনিটে আরো ৭ জনের মৃত্যু


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের এক জন করোনা পজিটিভ ছিলেন। অন্যরা মারা গেছেন উপসর্গ নিয়ে।

মৃতদের মধ্যে রাজশাহীর তিন জন, নাটোরের এক জন, নওগাঁর দুজন এবং পাবনার এক জন।

বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১২০ জন। এ নিয়ে হাসপাতালের ২৪০টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে মোট রোগী ভর্তি আছেন ১২২ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১