বাংলাদেশের খবর

আপডেট : ১২ September ২০২১

কালিয়াকৈরে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু


সারা দেশের মতো গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনেই চলে ক্লাস। আজ রোববার সকাল থেকেই বিভিন্ন স্কুল ও ক্লাস রুম পরিদর্শন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম। 

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১২২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৩টি প্রাথমিক বিদ্যালয় খোলা সম্ভব হয়েছে। বাকি ১৯টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি থাকায় বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম নিজেই বিভিন্ন বিদ্যালয় ও শ্রেণিকক্ষ পরিদর্শন করে স্বাস্থ্য বিধি নিশ্চিত করছেন। 

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম বলেন, যেসব বিদ্যালয় বন্যার কারনে খোলা যায়নি, সেসব বিদ্যালয় বন্যার পানি নেমে যাওয়ার পর ক্লাস শুরু করা হবে। এ পর্যন্ত পূর্বের ন্যায় অনলাইন ক্লাস চালু থাকবে। যেসব বিদ্যালয় খোলা হয়েছে সেসব বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে ক্লাস করা হচ্ছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১