বাংলাদেশের খবর

আপডেট : ১২ September ২০২১

মানিকগঞ্জে মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের ৯ সদস্য আটক


মানিকগঞ্জে মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাব ৪।

গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টা হতে দিনব্যাপি মানিকগঞ্জ সদর উপজেলা এবং শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের ৯ সদস্যকে আটক করা হয়।

আটকৃতরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার দেড়গ্রাম এলাকার রশিদ বেপারীর ছেলে মোঃ আনোয়ার হোসেন, জয়রা গ্রামের জহির উদ্দিনের ছেলে লিটন মিয়া, জাগীর ইউনিয়নের আঙ্গুটিয়া গ্রামের ফইজুদ্দিনের ছেলে সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ জেলার হাট গুরজাহান গ্রামের মনি মিয়ার ছেলে রনি মিয়া ও খাজা মিয়া, শিবালয় উপজেলার সোহরাব মিয়ার ছেলে মোঃ লাল মিয়া, শিবালয় ইউনিয়নের মৃত সোনালী মোল্লার ছেলে শাহিন মোল্লা, শিবালয়ের বাউলকান্দি গ্রামের মৃত লাল চান মিয়ার ছেলে মনির হোসেন ও রাজবাড়ী গোয়ালন্দ কাটাখালী গ্রামের মৃত আজিজ শেখের ছেলে আবুল।

র‌্যাব ৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আরিফ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবত মানিকগঞ্জের সদর উপজেলা এবং পাটুরিয়া ফেরিঘাট এলাকায় মোবাইল ফোন ছিনতাই করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে চক্রটি। গতকাল মানিকগঞ্জ সদর উপজেলা এবং পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে এই মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের সদস্যদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন উদ্বার করা হয়েছে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্বে মানিকগঞ্জ সদর থানা এবং শিবালয় থানায় মামলা করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১