বাংলাদেশের খবর

আপডেট : ০৮ September ২০২১

করোনায় আরো ৫২ জনের মৃত্যু


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৩৬ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৯৭ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২২ হাজার ৩০২ জনে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৪০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৪ হাজার ৫৯৪ জন। 

গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৭ হাজার ৫২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৯ দশমিক ০৭ শতাংশ। এ পর্যন্ত মোট ৯১ লাখ ৪৬ হাজার ৩৭১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৪ শতাংশ। 
 
গত ২৪ ঘণ্টায় যে ৫২ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ৩২ জন এবং পুরুষ ২০ জন। এই সময়ের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২০ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১৫ জন মারা গেছেন। রাজশাহীতে ১, খুলনায় ৯, বরিশালে ২, সিলেটে ৩ এবং রংপুরে ২ জন মারা গেছেন। 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১