আপডেট : ০৮ September ২০২১
দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম (মহাপরিচালক) পদে নিয়োগ দেওয়া হয়েছে মুফতি ইয়াহিয়াকে। এর মধ্য দিয়ে মাদরাসাটির প্রয়াত মুহতামিম আল্লামা শাহ আহমদ শফীর স্থলাভিষিক্ত হলেন তিনি। বুধবার মাদরাসার শুরা বৈঠক শেষে তার নাম ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মাদরাসার শুরা সদস্য ও ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুর মাদরাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী বলেন, আজ সকাল সাড়ে ৯টা থেকে হাটহাজারী মাদরাসার শুরা বৈঠক চলছিল। তিনি (চাটগামী) বৈঠকে উপস্থিত ছিলেন না। নিজের রুমে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এরই মধ্যে আমরা বৈঠকে তার নাম মহাপরিচালক হিসেবে প্রস্তাবনা তৈরি করেছি। কিন্তু ঘোষণাটি শোনানোর আগেই তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। বর্তমানে তার মরদেহ হাটহাজারী মাদরাসায় রয়েছে। মাওলানা সালাহউদ্দিন নানুপুরী আরও বলেন, তার মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে মুফতি ইয়াহিয়ার নাম ঘোষণা করে শুরা বৈঠক মুলতবি ঘোষণা করা হয়। এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর মাদরাসাটির প্রয়াত মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর দাফনের দিন সবশেষ শুরা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে মহাপরিচালক নির্বাচনের পরিবর্তে তিন শিক্ষকের একটি প্যানেল নির্বাচিত করা হয়। তারা ছিলেন- মুফতী আবদুস সালাম চাটগামী, আল্লামা শেখ আহমদ, মাওলানা ইয়াহিয়া। ওই তিন শিক্ষকের নেতৃত্বে এক বছর ধরে মাদরাসাটি পরিচালিত হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১