বাংলাদেশের খবর

আপডেট : ০৮ September ২০২১

নড়াইলে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত


'মানবকেন্দ্রিক মুক্তি লাভের জন্য স্বাক্ষরতা: ডিজিটাল বিভক্তিকে কমিয়ে আনা' এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নিরক্ষর মুক্ত দেশ গড়ায় প্রত্যয় নিয়ে সীমিত আকারে নড়াইলে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।

আজ বুধবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে জেলা মৎস্য কর্মকর্তা এইচ,এম বদরুজ্জামান, সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বাবু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু,এনজিও প্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১