বাংলাদেশের খবর

আপডেট : ০৮ September ২০২১

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ঘোষণার পরই মুফতি আব্দুস সালামের মৃত্যু


হাটহাজারী মাদরাসার সদ্য নির্বাচিত মহাপরিচালক ও মাদরাসাটির প্রধান মুফতি আব্দুস সালাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার সকালে মাদরাসার শুরা কমিটির বৈঠকে তাকে মহাপরিচালক নির্বাচিত করা হয়। এর কিছু সময় পরেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি ইদ্রিস।

মাদরাসা সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হাটহাজারী মাদরাসার শুরা কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে মাদরাসার বর্তমান পরিচালনা কমিটির সদস্যরাসহ শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুফতি আব্দুস সালাম চাটগামীকে ‘মহাপরিচালক’ করা হয়। পাশাপাশি মাওলানা শেখ আহমদকে প্রধান শায়খুল হাদিস এবং মাওলানা ইয়াহইয়াকে সহাকারী পরিচালক করা হয়।

আরও জানা যায়, শুরা কমিটির বৈঠকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মুফতি আব্দুস সালাম। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১