আপডেট : ০৭ September ২০২১
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে শুক্কুর আলী নামে এক ডাকাত সদস্যকে আটক করেছিল এলাকাবাসী। গত সোমবার রাত সাড়ে ১০ ঘটিকার সময় উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামে ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, ছোরা ও একটি মোটর বাইকসহ ডাকাত সদস্য শুক্কুর আলীকে (২৮) আটক করেন তারা।পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করার পর পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানা থেকে পালিয়ে যায়। শুক্কুর আলী আড়াইহাজার উপজেলার বাড়ীপাড়া এলাকার হযরত আলীর ছেলে। ডাকাত শুক্কুর আলী জনতার হাতে উত্তমমাধ্যম খেয়ে উপজেলার বারদী ইউনিয়নের গোয়ালপাড়ার মামুন ও চেঙাকান্দি গ্রামের জামাল (৩২) তার সাথে ডাকাতি কাজে সহযোগিতা করছে বলে স্বীকার করেন। এ ঘটনায় আলগীরচর এলাকার মোকলেসুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আটককৃতর কাছ থেকে একটি চাপাতি, একটি মোটর বাইক ও একটি ছোড়া উদ্ধার করে এলাকাবাসী। এসময় অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। থানায় অভিযোগকারী মোখলেসুর রহমান জানান, ডাকাত সদস্য শুক্কুর আলীকে দেশীয় অস্ত্র সহ রাত ১২ টায় সোনারগাঁ থানায় নিয়ে ডিউটি অফিসারের কক্ষে রাখা হয়। সকাল ৮টায় তিনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পর সৌচাগারে গেলে আসার পর দেখেন ডিউটি অফিসার আলমগীর হোসেনের কক্ষ থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। ডিউটি অফিসার এএসআই আলমগীর হোসেন জানান, পালিয়ে যাওয়া ডাকাত সদস্যকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। ধৃত আসামী সৌচাগারের কথা বলে থানা থেকে পালিয়ে যায়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ধৃত আসামী কোন ডাকাত সদস্য নয়, তবে অস্ত্রসহ ওই এলাকায় একটি বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলো। তিনি বলেন, পুলিশের কাছ থেকে নয়, এলাকাবাসীর হাত থেকেই সে পালিয়ে গেছে, পূনরায় তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১