বাংলাদেশের খবর

আপডেট : ০৫ September ২০২১

কুমিল্লায় ১২ দালালের কারাদণ্ড, দুই লাখ ৯০ হাজার টাকা জরিমানা


কুমিল্লায় র‌্যাবের অভিযানে পাসপোর্ট ও বিআরটিএর ১২ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার দালালদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২ লাখ ৮৯ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব ১১ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন।

সন্ধ্যা ৬ টায় হয়,সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কুমিল্লা জেলার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অফিস, রেসকোর্স ও নোয়াপাড়া এলাকায় বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা কর ৪ জন পাসপার্ট দালাল এবং ৮ জন বিআরটিএ দালালকে আটক করা হয়।

আটককৃতরা হলেন পাসপার্ট দালাল কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার রসুলপুর গ্রামের মোঃ আনােয়ার হোসেন (৪৫)। তাকে ১৫ দিনের কারাদন্ডসহ ৪২ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মনােহরগঞ্জ উপজেলার ঝলম গ্রামের বাসিন্দা পিটু কুমার মজুমদার (৪৯) কে ১৫ দিনর কারাদন্ডসহ ৪৬ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়। একই উপজেলার দেবপুর গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুছ মামুন (৩৯) কে ২ হাজার টাকা জরিমানা করা হয়,

আদর্শ সদর উপজেলার রেসকোর্সের মেজবাহ উদ্দিন (৫০) কে ১ লাখ ৯২ হাজার ৩শটাকা জরিমানা করা হয়।

বিআরটিএ দালাল আদর্শ সদর উপজেলার কালিয়াজুড়ি গ্রামের বাসিন্দা হেলাল (৪০), ব্রাক্ষ্মনপাড়া উপজেলার বাগড়া ফকিরবাড়ী গ্রামের পিয়াল খান (৪৯) ও আদর্শ সদর উপজেলার কালিয়াঝুড়ি গ্রামর আনায়ার হোসেনকে (২৪) কে ৭ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।

নগরীর কাপড়িয়াপট্টির বাসিন্দা লিটন (৪৪) কে ৫ দিনের কারাদন্ডসহ ৩ হাজার টাকা, আদর্শ সদর উপজেলার মাঝিগাছা এলাকার বাসিন্দা নির্মল কান্তি (৫৬) কে ৫ দিনের কারাদন্ডসহ ২ হাজার, নগরীর ছােটরা বাসিন্দা ওহিদুজ্জামান (৫৪) কে ২ দিনের কারাদন্ড, বুড়িচং উপজেলার মহিষমারা গ্রামের বারেক (৪২) কে ৫শ টাকা জরিমানা করা হয়, সদর উপজেলার জোড়মেহের গ্রামের মনিরুজ্জামান (৪৬) কে ২শ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা। পরে গ্রেফতারকৃত সাজাপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১