বাংলাদেশের খবর

আপডেট : ০৫ September ২০২১

মৌলভীবাজারে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় মাইক্রোবাসে চলন্ত ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় কয়েকজন আহত হয়েছেন।

আজ রোববার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকার হোসেনপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশিচত করেছেন কুলাউড়ার স্টেশন মাস্টার মো. মুহিব উদ্দিন।

প্রত্যক্ষদর্শী মো. মামুন বলেন, ভাটেরা হোসেনপুর মোরা বাসস্ট্যান্ডের পশ্চিম রেললাইনে ট্রেনের সঙ্গে একটি নোয়া গাড়ির সংঘর্ষ হয়। এতে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন

কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের ওসমানী হাসপাতলে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১