বাংলাদেশের খবর

আপডেট : ০৩ September ২০২১

গৌরনদীতে ইয়াবা ও গাঁজাসহ আটক ২


বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি মোটরসাইকেলের গ্যারেজে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার গাওয়াইদ্দা এলাকার মৃত আলী জব্বার মাতুব্বরের পুত্র নীলচান ওরফে জুয়েল (২৮), এবং বরিশালের বাবুগঞ্জ উপজেলার  কুমিরাইরপিট এলাকার আব্দুল কাদের হাওলাদারের পুত্র শুক্কুর হাওলাদার (২০)। এরমধ্যে শুক্কুর হাওলাদার ওই গ্যারেজের মোটরসাইকেল মেকানিক এবং নিলচান এস্কভেটর মেকানিক হিসেবে কর্মরত ছিলো।

গৌরনদী মডেল থানার এসআই খায়রুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে বারটার দিকে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন জনৈক বাবুলের মোটরসাইকেলের গ্যারেজে মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় নীলচান ওরফে জুয়েলকে ২৫ পিস ইয়াবা এবং শুক্কুর হাওলাদারকে একশ’ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১