আপডেট : ০৩ September ২০২১
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধ ভাবে মাছ ধরার সময় ১৩ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) তাদের আটক করার কথা জানানো হয়েছে বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে। এসময়ে ‘মা বাবার আশির্বাদ- ১২’ নামের একটি ভারতীয় মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোস্ট গার্ডের একটি টহল দল গভীর সমুদ্র থেকে ভারতীয় জেলেদের আটক করেছে।সমুদ্র থেকে বিস্তারিত আসতে কিছুটা সময় লাগবে।প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানিয়ে দেয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১