আপডেট : ০২ September ২০২১
মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় দৃষ্টি নন্দন ৫৬০টি মসজিদ নির্মাণ করছে সরকার। প্রধানমন্ত্রীর নিজস্ব পরিকল্পানার এই মসজিদ নির্মাণের জন্য পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার নির্ধারিত স্থান পরিদর্শন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার পশ্চিম সুবিদখালী মস্তোফা হাওলাদার বাড়ির পশ্চিম পাশের নির্ধারিত স্থান পরিদর্শন করেন। পরিদর্শনের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিববুল্লাহ্ প্রমূখ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১