বাংলাদেশের খবর

আপডেট : ০২ September ২০২১

শ্রীপুরে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা বিতরণ


গাজীপুরের শ্রীপুরে ৩৮টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিভিন্ন মাছের পোনা অবমুক্তের জন্য বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বর থেকে এ পোনা বিতরণ করা হয়েছে।

উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে মাছের পোনা গ্রহন করেন। বিভিন্ন প্রতিষ্ঠানের বর্ষা প্লাবিত পুকুরের জন্য ৩১৩ কেজি পোনা বিতরণ করেন উপজেলা মৎস অধিদপ্তর। 

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপ পরিচালক মো. শাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল্লাহ, সহকারী মৎস কর্মকর্তা মো. বদিউজ্জামান পোনা বিতরণের সময় উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১