আপডেট : ০২ September ২০২১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৯ কেজি গাঁজা, ১শ ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার মোগড়া এলাকার হাকিম খানের ছেলে মোহাম্মদ খান (৩০) পৌর শহরের দেবগ্রাম এলাকার নাসির মিয়ার ছেলে রুবেল (৩২) আব্দুল্লাহপুর গ্রামের কামাল মিয়ার ছেলে কিবরিয়া (২৫) মিলন মিয়ার ছেলে মোবারক (২৭) উদয়পুর গ্রামের আব্দুল কাদিও মিয়ার ছেলে হেলাল (৪৫) ও রাজাপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে বশির মিয়া (৪০)। আজ বৃহস্পতিবার দুপুরে আটক দুজনকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। এরআগে বুধবার রাতে উপজেলার লৌহঘর, খলাপাড়া ও রামধননগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা, ১শ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক স্থানে মাদক বিরুধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা, ১শ ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যে কোন মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১