বাংলাদেশের খবর

আপডেট : ০২ September ২০২১

‌কলমাকান্দায় পুকুরের পানিতে ভাসছিল সায়েম


নেত্রকোণার কলমাকান্দায় পুকুরে পানিতে ডুবে সায়েম নামে আড়াই বছরের শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কলমাকান্দার খারনৈ ইউনিয়নের তেলিগাঁও গ্রামে নিজ বাড়ি সামনে পুকুরে পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে। শিশু সায়েম ওই গ্রামের সাঈদ মিয়ার ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে কোনো এক ফাঁকে সে বাড়ীর সামনে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সায়েম। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরে ওই দিন দুপুরে পুকুরের পানিতে শিশুটির দেহ ভাসতে দেখে তারই সহোদর বড় ভাই নাঈম (১০) । তার আত্ম চিৎকারে প্রতিবেশী ব্যক্তিরা তাকে তুলে কলমাকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা হাসপতালের কর্তব্যরত চিকিৎসক আফরোজা আক্তার সাবা বলেন, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে ।

কলমাকান্দা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান সাংবাদিকদের এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১