বাংলাদেশের খবর

আপডেট : ০২ September ২০২১

১৩ সেপ্টেম্বর থেকে খুলছে মেডিকেল কলেজ


করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে মেডিকেল কলেজ।আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।ক্লাস নেওয়া হবে সশরীরে।

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এতথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ১৩ সেপ্টেম্বর থেকে খুলবে মেডিকেল কলেজ। ধাপে ধাপে হবে ক্লাস জাতীয় কারিগরি কমিটি, সচিব, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রিন্সিপালসহ সবার মতামত নিয়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে সকল ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন সরকারপ্রধান।

জানা গেছে, দেশে করোনা সংক্রমণ ১০ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ৫ সেপ্টেম্বর উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। কবে থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হবে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১