বাংলাদেশের খবর

আপডেট : ০১ September ২০২১

৭ কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৬ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১