বাংলাদেশের খবর

আপডেট : ০১ September ২০২১

নড়াইলে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ


নড়াইলে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজকল্যান কমিটি , নড়াইলের আয়োজনে এ চেক প্রদান করা হয়।
জেলার মোট ৩৩ স্বেচ্ছাসেবি সংগঠনের মাঝে ৫ লক্ষ ৫০ হাজার টাকার চেকা প্রদান করা হয়।

স্বেচ্ছাসেবি সংগঠনের প্রতিনিধিদের মাঝে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ অনুদানের চেক বিতরণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল ইসলামের সভাপতিত্বে ডিপিওডি নড়াইলের পরিচালক মোঃ ছাব্বির হোসেন, সরকারি কর্মকর্তা,সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা,এনজিও প্রতিনিধিসহ চেকপ্রাপ্ত স্বেচ্ছাসেবি সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১