আপডেট : ০১ September ২০২১
হবিগঞ্জের মাধবপুর থানার এক পুলিশ সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। এ ঘটনায় এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। তদন্ত কমিটির দায়িত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর) মাহমুদুল হাসান। গ্রেপ্তারকৃত কন্সটবল মোঃ মনির হোসেন, ঢাকা জেলার দামরাই থানার হাটিমাইটান গ্রামের কামাল হোসেনের ছেলে ও বেজুরা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে সাকিল মিয়া। এ ঘটনায় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এস আই) রতন লাল দেব বাদি হয়ে গত মঙ্গলবারে মাধবপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং মাধবপুর থানা -৫৩। হবিগঞ্জ পুলিশ সুপার মুরাদ আলীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১