বাংলাদেশের খবর

আপডেট : ৩১ August ২০২১

সোনারগাঁয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর ব্রহ্মপুত্র নদ থেকে শেখ পারভেজ মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার হরিহরদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে মুছারচর গ্রামের শেখ জসিম উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সোমবার বিকালে সাদা পোশাকে পুলিশ মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারিরা পুলিশ দেখে পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে লাফিয়ে পালিয়ে যায়। তাদের দেখে ভয়ে শেখ পারভেজও নদে লাফিয়ে পড়ে নিখোঁজ হয়। মঙ্গলবার দুপুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১