আপডেট : ৩১ August ২০২১
নারায়ণগজ্ঞের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদের ঝুঁকিপূর্ণ ভূতুড়ে ভাড়া করা ভবনে চলে কার্যক্রম। যে কোন সময় ধ্বসে পড়ার শঙ্কা রয়েছে। ৬০ বছরেও হয়নি সনমান্দি ইউনিয়ন পরিষদের নতুন ভবন। ১৯৭৩ সালের ৩০শে জুন জাতীয় সংসদ কর্তৃক বিধি প্রণীত হয়। ইউনিয়ন পঞ্চায়েত-এর নাম পরিবর্তন করে নাম রাখা হয় ইউনিয়ন পরিষদ। জানা যায় প্রায় ১৯৬২ সালে সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন ফতেপুর গ্রামের নজব আলী। তখন ইউনিয়ন পরিষদের অফিসিয়াল কাজ ও সেবা চলমান রাখার জন্য সনমান্দী ইউনিয়নের অলিপুরা বাজারে নির্মাণ করা হয় ইউনিয়ন পরিষদের নতুন ভবন। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ১৯৬২ সালের সনমান্দী ইউনিয়ন পরিষদ ভবনটি স্থাপন হলেও অর্ধযুগের বেশী সময়কাল আগে উর্ধ্বতন কর্মকর্তারা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ব্যবহার অনুপযোগী বা পরিত্যক্ত ঘোষণা করেন। বর্তমানে সনমান্দী ইউনিয়নের অলিপুরা বাজারে দোকানঘর ভাড়া নিয়ে একটি কক্ষে সনমান্দী ইউনিয়ন পরিষদের অফিসিয়াল কাজ চলমান আছে। ইউনিয়ন পরিষদের নতুন ভবন না হওয়ায় জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোঃগোলাম মোস্তফা বলেন, ভবন না থাকার কারণে আমাদের নাগরিক সেবা পেতেও সমস্যার সৃষ্টি হচ্ছে। অনেক সময় বিচারিক কার্যক্রম বসানো হয় অন্য কোন প্রতিষ্ঠানে। ভবন নির্মাণের বিষয়ে জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় আমাদেরকে আশ্বাস দিলেও পরবর্তীতে তাদের কাজের অগ্রগতি দেখা যায়নি, সারা দেশে যখন ডিজিটাল ইউনিয়ন পরিষদ হচ্ছে আমরাও চাই আমাদের ইউনিয়ন পরিষদ ডিজিটাল করা হউক। সনমান্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোমেন সরকার বলেন, সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়নের অধিকাংশ ইউনিয়ন পরিষদ ভবন নতুনভাবে নির্মিত হলেও আমাদের পরিষদ ভবনটির কোন সুরাহা হয়নি। এ বিষয়ে আমরা উর্ধ্বতন কতৃপক্ষকে বেশ কয়েকবার অবগত করেছি। ভাড়া বাড়ীতে পরিষদের নাগরিক সেবা দিতে গিয়ে আমাদের সমস্যা হচ্ছে। সনমান্দী ইউনিয়ন পরিষদ সচিব মো. বদিজ্জামান জানান, তিনি ২ বছর আগে পরিষদে যোগদান করেছেন। যোগদানের সময় দরজা জানালায় মরিচা ধরেছে। ছাদের উপর থেকে পালেস্তরা ঝড়ে পড়ে লোহার রড দেখা যাচ্ছে। বৃষ্টি হলেই পানি পড়ছে। ভবনটির বর্তমানে এমন অবস্থা হয়েছে সরকারের দেয়া আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, ল্যাপটপ, ইন্টারনেট, মেশিন বৃষ্টির পানিতে নষ্ট হওয়ার উপক্রম হলে ভবণের সামনে একটি দোকানঘর ভাড়া করে অফিসিয়াল কার্যক্রম চালাতে হচ্ছে। এতে নাগরিক সেবা দিতে সমস্যার সম্মুখীন হচ্ছি। সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ জানান, আজ থেকে প্রায় ১৯৬২ সালে সনমান্দী ইউনিয়ন পরিষদ ভবনটি নির্মাণ হয়। নতুন ভবন নির্মাণ করা সম্ভব হয়নি তার একটি কারণ জমির জটিলতা রয়েছে এখানে জমির পরিমান কম থাকায় নতুন ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভাড়া করা দোকানে ইউনিয়ন পরিষদের অফিসিয়াল কাজ ও নাগরিক সেবা দিয়ে যাচ্ছি। সনমান্দী ইউনিয়ন পরিষদের নতুন ভবনের জন্য আমি ২৬ শতক জমি ক্রয় করেছি । ডিজিটাল ইউনিয়ন পরিষদ ওই জমিতে নির্মাণ করা হবে । এলজিইডি’র সোনারগাঁ উপজেলা প্রকৌশলী আরজুরুল হক জানান, পরিষদের ভূমি নিয়ে জটিলতা রয়েছে। পরিষদের চেয়ারম্যান ভূমি প্রয়োজনীয় কাগজপত্র অফিসে জমা দেওয়ার পর যাছাই-বাছাই শেষে ভবণ নির্মাণের প্রস্তাব পাঠানো হবে বলে জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১