আপডেট : ৩১ August ২০২১
কক্সবাজারের রামুতে লোকালয়ে চলে আসা এক মা হাতিকে বিদ্যুতের শট সার্কিটের ফাঁদে ফেলে হত্যার করেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে মৃত হাতিটির শরীর থেকে মাথা ও পা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা। তিনি জানান, মঙ্গলবার ভোররাতে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকায় ধানক্ষেতে চলে আসে একটি মা হাতি। সেখানে স্থানীয় মানুষের শর্ট সার্কিটের ফাঁদে পড়ে হাতিটির মৃত্যু হয়। এরপর কিছু দুর্বৃত্ত শরীর থেকে হাতিটির মাথা ও পা বিচ্ছিন্ন করে ফেলেছে। তাদের ধরতে অভিযান চলছে। এ নৃশংশ হত্যাকান্ডে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলেও জানান ইউএনও। হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিজানুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছি। নজির আহমেদ নামে একজনকে প্রাথমিকভাবে আটক করেছি। বন-বিভাগের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১