আপডেট : ৩১ August ২০২১
তিন বছর আগে ডিজনি ঘোষণা করেছিল ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজিতে আর দেখা যাবে না জনি ডেপকে। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ‘জ্যাক স্প্যারো’ চরিত্রে জনি ডেপকে ফিরিয়ে আনার জন্য আবেদন করলেও ডিজনির তরফ থেকে নেই কোনো সাড়া। শোনা যাচ্ছে ‘জ্যাক স্প্যারো’ চরিত্রে অরল্যান্ডো ব্লুমকে নেয়ার পরিকল্পনা করছে ডিজনি। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির দুটি ছবি তৈরির কাজ চলছে বর্তমানে। উই গট দিস কভার্ড-এর সূত্রে জানা গেছে ছবির কেন্দ্রীয় চরিত্র ‘জ্যাক স্প্যারো’র জন্য অরল্যান্ডো ব্লুমকে যোগ্য মনে করছে ডিজনি। এর আগে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস’ ছবিতে ছোট একটি অতিথি চরিত্রে দেখা গিয়েছিল অরল্যান্ডো ব্লুমকে। ডিজনি আশাবাদী হলেও জনি ডেপের ভক্তরা ‘জ্যাক স্প্যারো’ চরিত্রে অরল্যান্ডো ব্লুমকে মানতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। জনি ডেপ অভিনীত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের ছবিগুলো হলো ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ (২০০৩), ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যানস চেস্ট’ (২০০৬), ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস এন্ড’, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’ (২০১১) এবং ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস’ (২০১৭)।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১