বাংলাদেশের খবর

আপডেট : ২৯ August ২০২১

পদ্মায় জেলের জালে ৪০০ কেজির শাপলা মাছ, ৮০ হাজার টাকায় বিক্রি


রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির ৪০০ কেজি ওজনের একটি শাপলা মাছ। বিশালআকৃতির এই মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমান।

আজ রোববার উত্তর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকার জয়নাল সরদারের ছেলে বাবু সরদারের জালে মাছটি ধরা পড়ে। 

স্থানীয় জেলে বাবু সরদার মাছটি রোববার ভোরে দৌলতদিয়া বাজারে দুলাল মন্ডলের একতা আড়ৎতে নিয়ে আসলে ফোনের মাধ্যমে রাজবাড়ী মৎস্য ব্যবসায়ী কুটির কাছে ৮ হাজার টাকা মণ দরে মোট ৮০ হাজার টাকায় মাছটি বিক্রি করে। 

স্থানীয় জেলে বাবু সরদার জানান, তিনি দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকায় রোববার ভোরে পদ্মা নদীতে জাল ফেলেন।ওই জালে মাছটি ধরা পড়ে, জালটি ডাঙ্গায় উঠাতে তাদের অনেক কষ্ট হয়। মাসটি পেয়ে ও বিক্রি করে তিনি অনেক আনন্দিত।

এ বিষয়ে দৌলতদিয়া স্থানীয় মৎস্য ব্যবসায়ী রেজাউল ইসলাম জানান, পদ্মায় নদীতে প্রায় ১৫ বছর পূর্বে একবার শাপলা মাছ পাওয়া গিয়েছিল। এই মাছটি সাধারণত মাটি ছুঁই ছুঁই করে চলে। এর কারণে সহজেই মাছটি জালে ধরা পড়ে না। পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে হয়তো মাটি থেকে ওপরের দিকে এসেছে এর কারণে জেলের জালে মাছটি ধরা পড়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বাংলাদেশ খবরকে জানান, এত বড় হাঙ্গস ওরফে শাপলা মাছ এই অঞ্চলে এটি সর্বপ্রথম পাওয়া গিয়েছে পদ্মা নদীতে এত বড় মাছ সব সময় পাওয়া যায় না মাঝে মধ্যে দুই একটি বড় মাছ পাওয়া যায় মাছটি সংখ্যায় অনেক কম। তিনি জানান এই মাছটিকে আঞ্চলিক ভাষায় হাঙ্গস মাছ বলে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১