বাংলাদেশের খবর

আপডেট : ২৮ August ২০২১

স্বরূপকাঠিতে বৃদ্ধ বাবাকে হত্যার পরে ছেলে আটক 


পিরোজপুরের স্বরূপকাঠিতে বৃদ্ধ বাবা জয়নাল আবেদিনকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে পুত্র রাজ্জাক আকনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে কুড়িয়ানা এলাকা থেকে তাকে আটক করা হয়। এরআগে ঐদিন রাতে নিহতের মেজ ছেলে সুমন আকন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত রাজ্জাককে শনিবার পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। 

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় একমাত্র আসামি গ্রেপ্তার রাজ্জাককে শনিবার পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাহমুদকাঠি গ্রামে মাদকাসক্ত ছেলে রাজ্জাক তার বাবার কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় রাজ্জাক ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে তার বাবার মাথায় আঘাত দিলে সে গুরুতর আহত হয়। তখন স্বজনরা গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১