আপডেট : ২৮ August ২০২১
কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় সোয়া ৩ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক আলী হায়দার আজাদ। গ্রেপ্তারকৃত মো. সায়েদ আলম (৪৫) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার হেডম্যানপাড়ার মৃত ওয়ারেদ আলীর ছেলে। বিজিবি অধিনায়ক আলী হায়দার আজাদ জানান, শনিবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে উখিয়া উপজেলায় পালংখালী ইউনিয়নের কাস্টম মোড়ে নয়াপাড়া হতে কুতুপালংগামী সিএনজি অটোরিকশায় তল্লাশির জন্য থামানো হয়। পরে অটোরিকশার ভেতরে বস্তায় ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মো. সায়েদ আলমকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১