আপডেট : ২৮ August ২০২১
রাজধানীর ফার্মগেটে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় শহীদুল ইসলাম নীরব (৩৬) নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে উত্তরাগামী একটি লোকাল বাসের ধাক্কায় নীরব মারা যান। এ ঘটনার সময় তার মোটরসাইলে থাকা আফজাল হোসেন নামে এক যুবক গুরুতর আহত হন। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, নীরব কলাবাগান ক্রীড়া চক্রের প্রথম বিভাগের ক্রিকেটার ছিলেন। শরীয়তপুর ডামুড্যা উপজেলার মৃত আবুল কালামের সন্তান নীরব কেরানীগঞ্জ আটিবাজার এলাকায় থাকতেন। তেজগাঁও থানার ওসি সালাউদ্দিন জানান, ফার্মগেট এলাকায় বাসের ধাক্কায় ঘটনাস্থলে নীবর নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। বর্তমানে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তিনি জানান, নিহত কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের ক্রিকেটার ছিলেন। নীরবের ছোট ভাই সাগর খান জানান, কলাবাগান মাঠে বিকেলের দিকে খেলা শেষে সন্ধ্যায় বাইক নিয়ে কোনও কারণে ফার্মগেটে গিয়েছিলেন নীরব।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১