আপডেট : ২৭ August ২০২১
সাতক্ষীরার শ্যামনগরে তানজিমা পারভীন (১৩) নামের এক কিশোরী ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার সকালে মারা যায় ওই কিশোরী। ওইদিন বেলা ১১টায় তাকে দাফন করা হয়। আজ শুক্রবার সকালে পরিবারের সদস্যরা দেখতে পান রাতের আঁধারে কে বা কারা তানজিমার মরদেহ কবর থেকে তুলে সেখানেই ফেলে রেখে গেছেন। শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত কিশোরীর পরিবারের সদস্যরা জানান, ক্যান্সার আক্রান্ত তানজিমা বৃহস্পতিবার সকালে মারা যায়। পরে বাড়ির পাশেই তাকে দাফন করা হয়। তবে রাতে কে বা কারা তার মরদেহ কবর থেকে তুলে ওপরে রেখে যান। পরে বিজিবি সদস্যদের উপস্থিতিতে আবার ওই মরদেহ দাফন করা হয়। শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) খবীর জানান, কে বা কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছেন তা জানা যায়নি। ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১