বাংলাদেশের খবর

আপডেট : ২৪ August ২০২১

মায়ের কোল থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নৌকায় ওঠার সময় মায়ের কোল থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছে লিমা আক্তার (২) নামে এক শিশু। মঙ্গলবার সকালে উপজেলার সুখচর ইউনিয়নের বউবাজার পুরাতন চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে নলচিরা ফাঁড়ির নৌ-পুলিশ ও কোস্টগার্ড। নিখোঁজ শিশু লিমা আক্তার সুখচর ইউনিয়নের মসজিদ মার্কেট এলাকার আজমির হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে শিশু লিমাকে কোলে নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি সুখচর ইউনিয়নে ফিরছিলেন মা মেরিনা বেগম। খেয়াঘাট থেকে নৌকায় উঠতে গেলে পাড় ভেঙে মেরিনাসহ ১০-১৫ জন নদীতে পড়ে যান। এ ঘটনায় সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও মায়ের কোল থেকে হারিয়ে যাওয়া শিশু লিমাকে আর খুঁজে পাওয়া যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১